প্রকাশিত: ০২/০৮/২০১৮ ৭:৪৯ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে এক ছাত্র নিখোঁজ হয়েছে। তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ অধ্যয়নরত ছিলেন বলে জানা যায়। বুধবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. রাফসান ফয়সাল (২১) ইউল্যাব ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ফয়সালের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে বুধবার সকালে কক্সবাজার পৌঁছান মো. রাফসান ফয়সাল, মো. সামিউল হাসান সায়েদ ও তায়েবা তাবাচ্ছুম। বিকালে বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পর সমুদ্র সৈকতে যান তারা। সেখানে ২-৩ ঘণ্টা সময় কাটান। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সামিউলকে তীরে রেখে রাফসান ও তায়েবা সাগরে নামেন। কিছুক্ষণ পর রাফসান নিখোঁজ হন।

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, নিখোঁজ রাফসানকে উদ্ধারে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়া সৈকতে দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মীরাও সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer