প্রকাশিত: ১৬/০৭/২০২১ ৭:৫০ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে করোনার বিধিনিষেধ শিথিল করে দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচলসহ দোকানপাট, হোটেল ও পর্যটনস্পট খুলে দেয়া যাবে। তবে খুলছে না কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্পট। এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

ডিসি বলেন, দেশের মানুষ নিরোগ ও নিরাপদ থাকুক এটাই সরকারের কামনা। তাই করোনা মহামারি রোধে কঠোর লকডাউন পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। সচেতনতা সৃষ্টিতে জরিমানা ও সাজার মতো ঘটনার অবতারণাও করতে হয়েছে প্রশাসনকে। মনস্তাত্ত্বিক কারণে লকডাউন শিথিল হলেও আগের মতো পর্যটন স্পট, হোটেল-মোটেল বন্ধ থাকবে।

এ বিষয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক ব্যবসায়িক ক্ষতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। করোনাও সাম্প্রতিক অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তারপরও মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ব্যবসাও খুলে দেয়া দরকার ছিল।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer