প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ৮:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের বাসিন্দাদের পুষ্টির মানোন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রমে আরও ৩৯ লাখ অস্ট্রেলীয় ডলার দেবে অস্ট্রেলিয়া সরকার।
ঢাকায় দেশটির হাই কমিশন এই সহায়তার ঘোষণা দিয়ে বলছে, বাংলাদেশের ঊপকূলীয় এই জেলায় অপুষ্টি ও খাবারের নিরাপত্তাহীনতা ‘সংকটের পর্যায়ে’ এবং সারা দেশের তুলনায় সেখানে দারিদ্র্যের হার বেশি।এই জেলায় প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থীর বসবাস রয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে মোরায় তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
“অস্ট্রেলিয়ার তহবিলের কারণে ডব্লিউএফপি সময় মতো সবচেয়ে অসহায় মানুষ, বিশেষত নারী ও শিশুদের পাশে দাঁড়াতে পেরেছে।”নতুন এই তহবিল দিয়ে গর্ভবতী মা ও নবজাতকদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি অসহায়দের খাদ্য সহায়তা দেওয়া হবে।এছাড়া অসহায় নারী ও নারী প্রধান পরিবারগুলোর আয় বর্ধক কর্মকাণ্ডের জন্যও এই তহবিলের আওতায় সহায়তা দেওয়া হবে।বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট গত ফেব্রুয়ারিতে কক্সবাজারে ডব্লিউএফপির কার্যক্রম ঘুরে দেখেন। ডব্লিউএফপির এই কার্যক্রমে ২০১৩ সাল থেকে অর্থ সহায়তা দিয়ে আসছে অস্ট্রেলিয়া।-বিডিনিউজ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer