প্রকাশিত: ১২/০৪/২০২২ ৫:৩৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে সুন্নতে খতনার সময় ৮ বছর বয়সী এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশখালী সিপাহীরপাড়া এলাকার মো. ইসলামের দুই ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ৮ বছরের শিশুকে খতনা করাতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ার ‘মেসার্স জাহেদ মেডিকো’তে নিয়ে যান। সেখানে জয়নাল আবেদীন নামে একজন পল্লী চিকিৎসক খতনা করার সময় শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর পল্লী চিকিৎসক ও তার সহযোগী শিশুটির পিতা-মাতাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলেন।

গত ১০ ফেব্রুয়ারি শিশুটির পিতা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১৫ এর অভিযানে মহেশখালীর সিপাহীরপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে মামলা মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer