প্রকাশিত: ২০/০৫/২০১৭ ১০:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাইসকুকার রান্নার জন্য বর্তমানে প্রধান সম্বল। শহর কিংবা গ্রামে- সবখানে এখন রাইসকুকার হরদম ব্যবহার হচ্ছে।

এই রান্নার যন্ত্রটি জীবনকে অনেক সুখ আর স্বাচ্ছন্দ্য দিয়েছে। এর কল্যাণে মানুষের জীবন হয়েছে সহজ। এতদিন প্লাস্টিক আর ইস্পাত তৈরি বৈদ্যুতিক চালিত রাইসকুকার দিয়ে এই সহজ রান্না।

এর চেয়েও বুঝি সহজ হচ্ছে আগামীর রাইসকুকার! এমন সংবাদটি দিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা।

তারা চলমান বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এমনটি সহজলভ্য রাইসকুকার প্রকল্প উপস্থাপন করেছে। তারা তৈরি করেছে কাঠ আর খড় তৈরি একটি রাইসকুকার। তার চেয়ে মজার কথা- এটি চলবে বিদ্যুতবিহীন। বায়ু দিয়েই চলবে এই রাইসকুকার।

খুদে বিজ্ঞানী দলের প্রধান জানান, এ প্রকল্পটি তৈরি করতে বায়ু নিরুদ্ধ কাঠের বাক্স আর খড়ের গাদা প্রয়োজন। প্রকল্পটি করতে প্রথমে বায়ু নিরুদ্ধ কাঠের বাক্সটিতে প্রয়োজনীয় সকল রান্নার উপকরণ ঠিকমতো ঢেলে বাক্সটিকে তৈরি করে নিতে হবে।

এবার উপবৃত্তকার করে খড়ের স্তুকে জড় করে তার মাঝখানে বাক্সটি সম্পূর্ণ রূপে খড় দ্বারা ঢেকে দিতে হবে। এবার প্রয়োজনমত বাক্সের উপরের দিকেও খড় দিয়ে ঢেকে দিতে হবে। এবার অপেক্ষা করতে হবে মাত্র ২ ঘন্টা। ২ ঘন্টার পরই রান্না হয়ে যাবে।

কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দ্বিতীয় দিনে এই খুদে বিজ্ঞানীরা তাদের তৈরি এই প্রজেক্টটি উপস্থাপন করে।

মেলার তিন দিনে প্রদর্শিত হবে অন্তত ১১৩ প্রকল্প। এতে অংশ নেয় ৮টি কলেজ, ১৯টি উচ্চ বিদ্যালয়, ২টি ক্লাবের শিক্ষার্থীরা।

৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে পাবলিক হল মিলনায়তনে ১৭ ও ১৮ মে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষ্যে ১৭ মে বিকেলে পৌর ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...