প্রকাশিত: ০৭/১২/২০১৮ ১২:৪১ এএম , আপডেট: ০৭/১২/২০১৮ ১২:৪৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার শহরের কলাতলীর ক্লাসিক সি রিসোর্ট থেকে মরিয়ম আক্তার মালা (২৫) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম চট্টগ্রামের ফিরোজ শাহ এলাকার বদিউল আলমের মেয়ে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মরিয়ম আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।বার্তা ২৪

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...