উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০২/২০২৫ ৭:১৯ পিএম

কক্সবাজারে ঘুরতে এসেছিলেন রাশিয়ান তরুণী। বেশ ঘোরাঘুরি করার পর দেখেন হারিয়ে গেছে তার মানিব্যাগ। বিদেশী নাগরিকের মানিব্যাগটি মাত্র দুই দিনের ব্যবধানেই উদ্ধার করে টুরিষ্ট পুলিশ। আর এতেই প্রশংসার জোয়ারে ভাসছে তারা।

মনিকা কবির নামের এই রাশিয়ান নাগরিক গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে ঘুরতে যান। সেখানে টমটমে করে ঘোরার সময়ই হারিয়ে ফেলেন নিজের মানিব্যাগ। যেটিতে বিদেশী টাকা, ভিসা কার্ড, রাশিয়ান আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিলো। পরক্ষণেই বিষয়টি জানানো হয় পুলিশকে এরপর মানিব্যাগটি উদ্ধারে নেমে পড়ে কক্সবাজার টুরিষ্ট পুলিশের একটি দল। তারা মাত্র দুই দিনের মধ্যে রাশিয়ান তরুণী মনিকার মানিব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয় তাও আবার পুরো অক্ষত অবস্থায়। এরপর ২৫ ফেব্রুয়ারি রাতেই রাশিয়ান তরুণীকে মানিব্যাগটি বুঝিয়ে দেয়া হয়। একটি পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে টুরিষ্ট পুলিশের ফেসবুক পেইজে।

তরুণী মানিব্যাগটি ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। এসময় তিনি কক্সবাজার ও বাংলাদেশ টুরিষ্ট পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। এদিকে রাশিয়ান নাগরিকের মানিব্যাগ এত দ্রুত উদ্ধার করায় নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে টুরিষ্ট পুলিশ। শামিম রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘স্যালুট পুলিশ বাহিনীকে, বিদেশী নাগরিকের কাছে দেশের মান রক্ষা করায়। এত দ্রুত মানিব্যাগটি উদ্ধার করায় ধন্যবাদ।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...