বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৯/০১/২০২৫ ৪:৪১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার কৈয়ারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিজ বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ঘটনায় ধর্ষিতার বাবা চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনায় জড়িত দের দ্রুত গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব-১৫। বুধবার দিবাগত রাতে চকরিয়া থানার কৈয়ারবিল এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. ফারুককে (২৭) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক চকরিয়ার বদরখালি ইউনিয়নের টুটিয়া পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।

র‌্যাব কর্মকর্তার দাবি, ফারুক ওই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ধর্ষণ মামলায় ইতেমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...