ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ৯:৩৫ পিএম

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় নিজ বাসা থেকে তন্নী চৌধুরী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তন্নী চৌধুরী ওই এলাকার নেপাল চৌধুরীর মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়দের থেকে জানা যায়, তন্নী বাসায় একা ছিলেন। বাড়ির কাজে তার মা সুভা চৌধুরী বাইরে ছিলেন। বিকেলে সুভা একাধিকবার ফোন করেও তন্নির কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer