প্রকাশিত: ২২/০৬/২০২০ ৬:৫৬ পিএম

কক্সবাজারে নতুন করে ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৭ জনে। এদের মধ্যে ৪৫ জন রোহিঙ্গা রয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৩ জনের। ২২ জুন দুপুরে কক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪৫ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৭ জনে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৯৩৬ জন, রামু উপজেলার ১৭৭ জন, উখিয়া উপজেলার ২৩৬ জন, টেকনাফ উপজেলার ১৭৫ জন, চকরিয়া উপজেলার ২৯৫ জন, পেকুয়া উপজেলার ৮৯ জন, মহেশখালী উপজেলার ৭৪ জন ও কুতুবদিয়া উপজেলার ১৭ জন রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৪৫ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, ২২ জুন সকাল পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮২ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদের মধ্যে ৩ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের (কমেক) অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আরও জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে গত ৭৪ দিনে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ১৪ হাজার ৯৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer