প্রকাশিত: ০৭/০৫/২০২১ ৮:৫৬ এএম

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৮৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৮ জনের। এছাড়াও ২১ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।
সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তাদের মধ্যে ৫৬৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, করোনায় সর্বশেষ ২৪ ঘন্টায় জেলায় একজনের মৃত্যু হয়েছে।
নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৩৫ জন, রামুর বাসিন্দা ৩ জন, উখিয়ার বাসিন্দা ১৩ জন, টেকনাফের বাসিন্দা ৩ জন, চকরিয়ার বাসিন্দা ২ জন, মহেশখালীর বাসিন্দা ২ জন ও চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ২ জন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...