উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২২ ৮:১৭ এএম

কক্সবাজার কটেজ জোনের শিউলি কটেজে টর্চার সেলে পর্যটকদের নির্যাতনের ঘটনায় মূলহোতা লোকমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শিউলি কটেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা লোকমান সরোয়ার (৩০) ও আব্দুল গফুর (২৮)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, লোকমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে হোটেলে নিয়ে জিম্মি করে টাকা আদায় করতেন। প্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে লোকমান ও তার সহযোগীরা এই কাজ করতেন।

গ্রেপ্তারকৃতরা কটেজ জোনের অপরাধচক্র ও তাদের আশ্রয়-প্রশ্র‍য়দাতাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কটেজ জোনের আশপাশের বেশ কয়েকজনের নামও বলেছেন, যারা নিয়মিত এসব কটেজ থেকে চাঁদা নিয়ে থাকেন। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক হিসেবে এসব চাঁদা তারা নিয়ে থাকেন। পর্যটকদের আবাসিক হোটেল হিসেবে ব্যবহারের আড়ালে মোট ছয়টি কটেজে অবৈধ ব্যবসা পরিচালনা করা হয়। এসব কটেজে টার্গেট করে দালালদের মাধ্যমে পর্যটক আনা হয় এবং নারী ও মাদক দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে সব কিছু কেড়ে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে কটেজ জোনের টর্চার সেলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গত ৭ আগস্ট মধ্যরাতে ট্যুরিস্ট পুলিশ কটেজ জোনের শিউলি কটেজের একটি কক্ষ থেকে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ বাদী হয়ে অপহরণ মামলা করে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...