প্রকাশিত: ১১/০৬/২০২০ ৬:২১ এএম

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এবার একদিনে সর্বাধিক ৫৮৬ জনের করোনা টেষ্ট হয়েছে। এই টেষ্টে একদিনে সর্বাধিক ৯৯ জন রোগীর রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বাধিক ৫০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির কক্সবাজার ভিশন ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, বুধবারের (১০ জুন) ৫৮৬ জনের টেষ্টে ৯৯ জনের ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে। কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ৯৩ জন। ফলোআপ রোগী আছেন একজন।

সুত্র মতে, নতুন শনাক্ত হওয়া ৯৯ জনের মধ্যে কক্সবাজার সদরে ৫০ জন, রামু উপজেলায় ৭ জন, উখিয়ায় ৪ জন (ফলোআপ একজন), টেকনাফ উপজেলায় ১৮ জন, চকরিয়া উপজেলায় ৪ জন ও মহেশখালী উপজেলায় ৯ জন এবং বান্দরবান জেলায় ৫ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন শনাক্ত হয়েছেন।

এছাড়াও এ দিন ৪৮৭ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer