প্রকাশিত: ১৬/০৬/২০২০ ১০:০৩ পিএম

কক্সবাজারে মঙ্গলবার (১৬ জুন) একদিনে ৬১০ জন সন্দেহভাজন করোনা রোগী নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। এদের মধ্যের প্রতিদিনের মতোই কক্সবাজার সদরে রোগীর শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে এই সংখ্যা অন্যদিনের চেয়ে কম। মঙ্গলবার সদরে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন।

এছাড়াও ৯৬ জনের মধ্যে কক্সবাজার জেলায় ৮২ জন, চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৮ জন ও একজন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, মঙ্গলবার নতুন শনাক্ত হওয়া ৯৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদরে ৩৮ জন, রামু উপজেলায় দুইজন, টেকনাফ উপজেলায় ২২ জন, উখিয়া উপজেলায় ৮ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ৫ জন ও কুতুবদিয়া উপজেলায় একজন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৮ জন এবং রোহিঙ্গা শরণার্থী একজন রয়েছেন।

এছাড়াও এ দিন সন্দেহভাজন ৫১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer