প্রকাশিত: ২৪/০৬/২০২০ ৯:৩৮ পিএম

কক্সবাজার সদরে মঙ্গলবার (২৩ জুন) নমুনা পরীক্ষা হয়েছিল ২১ জনের। আর তাতে ‘পজিটিভ’ রিপোর্ট আসে ৩ জনের। একদিন পর বুধবার (২৪ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে টেষ্ট হয়েছে ৫৮৬ জনের। এদের মধ্যে কক্সবাজার সদরে ‘পজিটিভ’ এসেছে ৬৩ জনের। আর এ দিন ল্যাবের পুরোদিনের টেষ্টে পজিটিভ আসে ১০১ জন রোগীর। যাদের মধ্যে মাত্র ৩ জন ফলোআপ রোগী আছেন।

কক্সবাজার সদরে যেন টেষ্ট বাড়লে রোগীও বাড়ছে, আবার টেষ্ট কমলে রোগীও কমছে।

বুধবারের টেষ্টে করোনা ‘পজিটিভ’ আসা ১০১ জনের মধ্যে নতুন শনাক্ত ৯৮ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হয়েছেন একজন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, বুধবার নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৬৩ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও কুতুবদিয়া উপজেলায় ৭ জন এবং বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রয়েছেন।

এ দিনের টেষ্টে সন্দেহভাজন ৪৮৫ জন রোগীর করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। সুত্র : কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer