ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৪/২০২৩ ৮:০৩ পিএম

এবার ঈদে কক্সবাজার কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন রয়েছে। ঈদুল ফিতরে সারাদিন বন্দিদের দেওয়া হবে উন্নত মানের খাবার-দাবার। এছাড়াও থাকছে বড় পর্দায় সিনেমা ও নাটক দেখার সুযোগ। আবার সন্ধ্যায় চলবে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেল সুপার শাহ আলম খান জানান, এবার ঈদে বন্দিদের জন্য ভালোমানের খাবার-দাবারের আয়োজন থাকবে। ঈদের সারাদিন বন্দিদের বিনোদনের জন্য বড় পর্দায় দেখানো হবে নাটক ও সিনেমা। এছাড়াও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।

জেল সুপার আরও জানান, কারাগার হলো ভুল সংশোধন ও পরিপূর্ণ ভালো মানুষ সৃষ্টি হওয়ার একটি মাধ্যম। কারাগারে সুশৃঙ্খল জীবন যাপনের সকল নীতি নৈতিকতা শেখানো হয়। যার মাধ্যমে একজন অপরাধী তার ভুল সংশোধনের সুযোগ পায়।

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া সজীব, ইমরুল ও কামরুল ইসলাম জানান, কক্সবাজার জেলা কারাগারের পরিবেশ আগের মতো নেই। এখন অনেক পাল্টে গেছে। সবকিছুই একটি শৃঙ্খলার মধ্যে চলে এসেছে। কারাগারে ঈদের আগে শুধু শিশুদের নতুন কাপড় নয়, পুরো রমজান মাস জুড়েই জেল সুপারের তত্ত্বাবধানে উন্নতমানের ইফতারি ও সেহেরি সরবরাহ করা হয়েছে বন্ধিদের মাঝে।

ইতিমধ্যে কারাবন্দি মায়েদের সাথে থাকা ৩১ শিশুর হাতে ঈদ বস্ত্র তুলে দেন জেলা কারাগার। ঈদের আগে নতুন কাপড় পেয়ে মহাখুশি শিশুরা। বুধবার (১৯ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধানে জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় শিশুদের হাতে এসব ঈদ বস্ত্র তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান, জেলার শওকত হোসেন মিয়া ও ডেপুটি জেলার মো. আব্দুস সোবহান প্রমুখ।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...