প্রকাশিত: ২৩/০৭/২০১৮ ৫:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২২ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দর থেকে ৪ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) কর্মীকে আটক করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এ সময় বামাকায়ের ওই কর্মীর সহোদর ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে বেসরকারি বিমান নভোএয়ার একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রামু উপজেলার খুনিয়া পালং ইউপির দারিয়ারদীঘি গ্রামের বাসিন্দা আবু তৈয়বের ছেলে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর উপজেলা কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হারুন (৩২) ও তার সহোদর আলম শাহ (১৯) এবং সৈয়দ আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২০)।

বিমানবন্দর সূত্র জানায়, বেসরকারি বিমান নভোএয়ার যোগে তারা ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু স্ক্যানিং মেশিনের সংকেত পেয়ে তাদের সঙ্গে আনা লাগেজ তল্লাশী করা হয়। সেখানে এসব ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজারে একেএম সাঈদুর জামান বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তথ্যের সত্যতা স্বীকার করে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সুত্র- জাগো নিউজ

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer