উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০১/২০২৩ ৮:০৬ এএম

ইয়াবা পাচার মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়। গতকাল কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন মোহাম্মদ দইলা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুন্ডল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।

তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ লাখ পিস ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন এ আট রোহিঙ্গা নাগরিক।

তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ (গতকাল) এ রায় ঘোষণা করেন। আদালতসূত্রে জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকূলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ২ লাখ পিস ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন এ আটজন। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...