প্রকাশিত: ০৩/০৪/২০১৭ ১২:৫৫ পিএম

আজিজুল হক, কক্সবাজার শহর প্রতিনিধি: 
“জীবন বদলে দেয় শিক্ষা” শ্লোগানকে সামনে রেখে গত ৩১ মার্চ ১৭ইং জেলা পরিষদ সম্মেলন কক্ষে কক্সবাজার ইউনেস্কো ক্লাবের সেমিনার অনুষ্টিত হয়েছে। কক্সবাজার সরকারী কলেজের সম্মান  গনিত বিভাগের শিক্ষার্থী মোঃ আনছারের কোরআন তিলাওয়াত ও ইউনেস্কো ক্লাবের কো- অর্ডিনেটর প্রকৌশলী মইন উদ্দিন জাহাঙ্গীরের পরিচালনায় উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পারমানবিক কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মীর কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সালেহ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি জাতীয় ইউনেস্কো ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবুল হাসনাত, কক্সবাজার জেলার স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিক,মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সেমিনারে সভাপতি বিশিষ্ট বিজ্ঞানী মীর কাশেম বলেন বিজ্ঞান মনস্ক একটি জাতী গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব এবং উন্নত বিশ্বের ন্যায় ভবিষ্যতে কক্সবাজারের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্স ক্লাব প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer