প্রকাশিত: ১৬/০৪/২০২১ ৯:৩০ পিএম

কক্সবাজারের বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনের সময় ফের মিললো বস্তাভর্তি এক হাজার ৫৮০ রাউন্ড গুলি। শুক্রবার বিকাল ৪ টার দিকে পাওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা ।

বাংলাদেশ বিমান বাহিনী সুত্র জানায়, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসিই সিসি নামের একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে। প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করছিল। এ কাজের মাটি খুঁড়াখুড়ি করতে গিয়ে বস্তাভর্তি গুলি দেখতে পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে বিষয়টি শেখ হাসিনা বিমান ঘাঁটির পদস্থ কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তভর্তি তাজা গুলি দেখতে পায় বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটিতে কর্মরত কর্মকর্তারা। পরে বিমান বাহিনী কতৃর্পক্ষ পুলিশে খবর দেয়। এসময় উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উদ্ধার হওয়া গুলিসমূহ গণনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মানুসারে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিলও ২ হাজার ১৯০টি গুলি বালু খুঁড়তে গিয়ে উদ্ধার করা হয়। তারমধ্যে মেশিন গান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে জানিয়েছিল পুলিশ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer