ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০১/২০২৫ ৭:১৯ এএম

কক্সবাজার সদরের মাঝিরঘাট খুরুশকুল ব্রিজসংলগ্ন ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৫৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার ভোররাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের এই এলাকায় মাদকবিরোধী বিশেষ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

গ্রেফতার মাদককারবারি হলেন কক্সবাজার সদরের ভারুয়াখালী ২নং ওয়ার্ডের সওদাগরপাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মোহাম্মদ ছলিম (৫৫)। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভায় বাস করেন।

র‌্যাব-১৫ এর ল অ্যান্ড মিডিয়া অফিসার আ ম ফারুক জানান, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কক্সবাজার সদরের বাঁকখালী নৌপথে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের আভিযানিক দল কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

অভিযানে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুজন মাদককারবারি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মো. ছলিম নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরজন মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিতদের সম্মুখে আটকের হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ হতে ইয়াবার বিশাল চালান জব্দ ও একটি মোটরসাইকেল জব্দ হয়। সেখানে দুই লাখ ৫৫ হাজার ইয়াবা মিলেছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক মাদককারবারি জানান- তিনি ও পলাতক সহযোগী দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরস্পর মিলে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবার বড় চালান নিজেদের হেফাজতে মজুত করে চাহিদা মোতাবেক কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer