প্রকাশিত: ১১/০২/২০২১ ৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ::
কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ নানা বিষয় নিয়ে কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউস হোটেল মালিকদের সাথে মতবিনিময় করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের কলাতলীর পুলিশ লাইন এর সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম-সেবা।
সভায় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন বলেন,স্থানীয় জনগণের পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ। দেশি-বিদেশি পর্যটকরা যাতে কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে নিরাপদে ঘোরাফেরা করতে পারেন সেই লক্ষ্যে টুরিস্ট পুলিশের পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশ ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

তবে পর্যটকদের ছদ্মবেশে যাতে কোনো অপরাধী কোন অপরাধ কর্মকান্ড করতে না পারে সে জন্য হোটেল মালিকদের সজাগ থাকার আহ্বান জানান পুলিশ সুপার।
মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পঙ্কজ বড়ুয়া,কক্সবাজার জেলা পুলিশের ডিএসবি শাখার সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজ,কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় দেড় শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস এর মালিক ও তাদের প্রতিনিধিরা অংশ নেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...