প্রকাশিত: ২৬/০৫/২০২০ ৭:১১ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজারের করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও দুপুরের দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এই দুই জন মারা যান। এর আগে সোমবার রাতে উপসর্গ নিয়ে একজন (পরে পজেটিভ) এবং সকালে চট্টগ্রামের চিকিৎসাধীন অবস্থায় করোনা সনাক্ত এক বৃদ্ধ মারা যান। একদিনে মারা যাওয়া সবাই কক্সবাজার শহরের বাসিন্দা। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো।

কক্সবাজার সদর হাসপাতাল এবং মৃতদের পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

মৃতরা হলেন কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি মোহাম্মদ হাশেম (৮০), শহরের ২নং ওয়ার্ডের মধ্যম নুনিয়াছড়ার বাসিন্দা জয়নাল আবেদীন ওরফে জয়নাল কোম্পানি, শহরের পেশকার পাড়ার বাসিন্দা আবুল হাশেম (৫৫) ও শহরের এসএম পাড়ার শের আলীর স্ত্রী নুরুন্নাহার (৫৫)।

কক্সবাজার সদর হাসপাতালের ডা. শাহীন আবদুর রহমান জানান, কক্সবাজার শহরের এসএম পাড়ার শের আলীর স্ত্রী নুরুন্নাহার (৫৫) মঙ্গলবার (২৬ মে) মধ্যরাত ২টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি কয়েকদিন আগে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে।

অন্যদিকে কক্সবাজার শহরের আবুল হাশেম (৫৫) মঙ্গলবার (২৬ মে) বেলা ২টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার দুই ঘন্টার মধ্যে মারা গেছেন। তিনি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

এছাড়া কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি মোহাম্মদ হাশেম মঙ্গলবার (২৬ মে) সকাল ৮ টার দিকে চট্টগ্রামের ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল ‘চট্টগ্রাম জেনারেল হাসপাতালে’র আইসিইউতে মারা যান। বেশ কিছুদিন আগে তার করোনা ধরা পড়ার পর গত ২০ রমজান তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। মৃত মোহাম্মদ হাশেমের স্ত্রী, চিকিৎসকপুত্র ও পুত্রবধূও করোনা আক্রান্ত হয়েছেন পারিবারিক সূত্রে জানা গেছে।

অপরদিকে কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের মধ্যম নুনিয়াছড়ার বাসিন্দা ও বিশিষ্ট মাছ ব্যবসায়ি জয়নাল আবেদীন ওরফে জয়নাল কোম্পানি ঈদের দিন সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি গত ২৩ মে করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দিয়েছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

প্রসঙ্গত, আজকের চারজনসহ কক্সবাজার জেলায় এই পর্যন্ত নয়জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে কক্সবাজার শহরে ৭ জন, চকরিয়া উপজেলায় একজন ও রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে একজন মহিলা রয়েছেন। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...