প্রকাশিত: ১৩/১২/২০২০ ৪:০২ পিএম , আপডেট: ১৩/১২/২০২০ ৪:০২ পিএম

সুগন্ধা সৈকতের কাছে চালু হতে যাচ্ছে রেস্টুরেন্টটি

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পর্যটন শহর কক্সবাজারে শূন্যে ভেসে খাবার উপভোগ করতে পারবেন পর্যটকরা।

পর্যটকদের এই সুযোগ দিতে ১ ফেব্রুয়ারি থেকে “ফ্লাই ডাইনিং” নামের একটি রেস্তোরাঁ সুগন্ধা সৈকতের কাছে চালু হতে যাচ্ছে।

এনিয়ে বহুজাতিক কোম্পানি ইয়োর ট্রাভেল এবং রেস্তোরাঁর জমির মালিক জোবায়ের চৌধুরী মানিকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

ইয়োর ট্রাভেলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রেস্তোরাঁয় পর্যটকরা ভূমি থেকে ১৫০ ফুট ওপরে ভেসে থেকে তাদের খাবার গ্রহণ করতে পারবেন।

জানা গেছে, আকাশে ভাসমান অবস্থায় একটি টেবিল ঘিরে ২২টি চেয়ার থাকবে। আর খাবারের মেন্যু ও দাম কেমন হবে তা পরে জানিয়ে দেওয়া হবে

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer