অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে অস্ত্র মামলায় আহমদ হোসাইন (৩০) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হোসাইন জেলার রামু উপজেলা সদরের তৈলীয়াঘোনা এলাকার মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ অক্টোবর রামু থেকে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হন হোসাইন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে দুপুরে বিচারক এ রায় দেন।
কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ জানান, এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।
পাঠকের মতামত