প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৮:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৬ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি ও ব্যবসায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছেন বাহিনীর এক কর্মকর্তা।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

“সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

“র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।”

আটকরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান এএসপি মিনতানূর।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer