প্রকাশিত: ১২/০৫/২০২১ ১০:১৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট এবং কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কক্সবাজারে চিকিৎসা সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে কক্সবাজারের নাগরিকদের জন্য চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক ড. মো. মামুনুর রশীদ মঙ্গলবার ১১ মে সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ আরো জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা থাকলেও সিলিন্ডার গুলো চট্টগ্রাম থেকে রিফিল করে আনতে হয়। ফলে এনিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনা পোহাতে হয়। এজন্য কক্সবাজারে একটি অক্সিজেন প্ল্যান্টের অপরিহার্যতা রয়েছে। একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপিত হলে এ সংকট আর থাকবেনা। অক্সিজেন প্ল্যান্ট থেকেই অক্সিজেন জেনারেট (উৎপাদন) করা যাবে।

এছাড়া কিডনি রোগীদের চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে কোন ডায়ালসিস যন্ত্রপাতি নেই। কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে একটি কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান-ডিসি মো. মামুনুর রশীদ। সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর প্রচেষ্টায় দ্রুততম সময়ে এ ২ টি প্রস্তাব বাস্তবায়ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কক্সবাজারে অক্সিজেন প্ল্যান্ট এবং কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপন করা হলে কক্সবাজার জেলার সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার আমুল পরিবর্তন হবে বলে মন্তব্য করেন- জেলা প্রশাসক ড. মো. মামুনুর রশীদ

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer