উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৮/২০২২ ৪:৫৯ পিএম

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে শতাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আদালত অবমানার অভিযোগে এক আবেদনের শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।

আদেশে কক্সবাজারের ডিসি মামুনুর রশীদকে ১৯ অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্রসৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ, উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনা থাকার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আইনি নোটিশ দেয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনার পর সেটি উচ্ছেদও করা হয়েছিল, কিন্তু সম্প্রতি প্রশাসন অনেক টাকা নিয়ে ওই জায়গায় শতাধিক দোকান স্থাপন করেছে। আমরা আদালত অবমাননার অভিযোগ করেছিলাম।’

সূত্র : সমকাল

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...