প্রকাশিত: ০২/০৬/২০১৮ ৯:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত সেই যুবকের নাম শাহজাহান (২৬)।

শাহজাহান একই এলাকারফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৭টি মামলা রয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুই বাহিনীর গোলাগুলিতে শাহজাহান নিহত হয়েছেন। তবে ওই দু’টি বাহিনী সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সরকারি কর্মচারীকে মারধরের মামলা রয়েছে। তার মরদেহ ময়না-তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer