প্রকাশিত: ১২/০৭/২০২২ ৮:২১ এএম

কক্সবাজার সদর সংরক্ষিত আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক (৮৫) আর নেই। তিনি আজ মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাত ১টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

রোববার সকাল থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

তার নাতজামাই ফোরকান আবু সাংবাদিকদের জানান, রোববার সকালে কক্সবাজারের বাসায় তিনি (খোরশেদ আরা হক) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সার্পোটে রাখা হয়।

তিনি জানান, তার নানি শাশুগি নানা রোগে আক্রান্ত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...