প্রকাশিত: ০৭/০৬/২০২০ ৩:০৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। রোববার ৭ জুন বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে নেয়ার পর পরই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিষয়টি আবদুল মোনায়েম খানের সাথে থাকা তার সহধর্মিণীর ভাই জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের অবস্থা খুবই সংকটাপন্ন ছিলো। তাঁর শরীরে অক্সিজেন সিসুরেশনের মাত্রা ৬০-৪০ এ উঠা নামা করছিলো। যা সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৯৩ দরকার।

চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন থাকা আবদুল মোনায়েম খানের অবস্থার গুরতর অবনতি হয় রোববার ৭জুন ভোর থেকে। পরে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরের সহায়তায় একই হাসপাতালে তার জন্য আইসিইউ এর ব্যবস্থা করে রোববার বেলা ২টার পর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। আইসিইউ-তে নেওয়ার পর পরই আবদুল মোনায়েম খান সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।

সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।

সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান গত মে থেকে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। গত ৩১ মে তার ও তার সন্তান, কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন এর স্যাম্পল টেস্টে দেওয়া হয়। গত ৩১ মে আবদুল মোনায়েম খান ও সন্তান মোহাইমেন এর, ‘পজেটিভ’ রিপোর্ট আসে। ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া SARI Isolation & treatment centre এ ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...