প্রকাশিত: ০১/০৪/২০২১ ৯:১৩ পিএম

ইমাম খাইর::
আজ ১ এপ্রিল মধ্য রাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তে জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যাপক সচেতনতা বাড়ানো দরকার। সার্বিক বিবেচনা করে কক্সবাজারের সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান জেলা প্রশাসক।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ নির্দেশনা প্রতিপালনে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer