ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০২/২০২৫ ৭:৩৮ এএম
Oplus_131072

কক্সবাজারের চকরিয়া শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেছেন ওসি জাহেদুল কবির।

তিনি জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ, এলাকায় গরু ও মহিষ চুরি, ডাকাতি, লবণ মাঠ দখল, চিংড়ি ঘের দখলসহ ১৬টি মামলা রয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন চকবাজার থানার ওসি।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...