প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৩৭ তম শাখা হিসেবে কক্সবাজারের লিংক রোড শাখা আজ বৃহস্পতিবার লিংক রোডের হোসেন মার্কেটে উদ্বোধন করা হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ শাব্বির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী সহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক এদেশের সাধারণ মানুষের ব্যাংক। প্রতিটি নাগরিকের জন্যই এ ব্যাংকের সেবা উন্মুক্ত। বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীয়াহ ভিত্তিক এ ব্যাংক বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ইসলামী ব্যাংক শরীআহ ভিত্তিতে পরিচালিত একটি কল্যাণমুখী ব্যাংক। এ ব্যাংকের কর্মীদের সততা, আন্তরিকতা এবং গ্রাহকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...