প্রকাশিত: ২৪/০৪/২০২১ ৫:৩৫ পিএম

নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে এটর্নি এ্যাট ল’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন জান্নাতুল মাওয়া রুমা।

ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জনকারি রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। রুমা ছাড়া মাত্র ৯ জন এই যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশি-আমেরিকানদের মধ্য থেকে।
রুমা ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (এডভোকেটশিপ) পাস করেন। তিনি চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য ছিলেন। পড়াশুনা করেছেন সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।
রুমা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও মরহুম হাজী মনজুর আলম সওদাগরের ৬ষ্ঠ সন্তান। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক। জান্নাতুল মাওয়া রুমার স্বামী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একমাত্র কন্যা, স্বামী এবং শাশুড়ির সাথে নিউইয়র্কে থাকেন রুমা।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...