প্রকাশিত: ২৯/০৫/২০১৯ ২:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের বাঁকখালী নদীর তীর অবৈধভাবে দখল করে আসছে সরকার দলীয় নেতাসহ প্রভাবশালীরা। এমন অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে সরেজমিনে পরিদর্শনের পর অবৈধ দখলের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রতন কুমার দাশ।

বুধবার (২৯ মে) দুপুরে বাঁকখালী নদীর কস্তুরাঘাট থেকে বাজারঘাটা পয়েন্ট পর্যন্ত পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

দুদকের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রতন কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে কাজ করছে দুদক। বাংলাদেশের ঐতিহ্যবাহী নদীর মধ্যে বাঁকখালী নদী একটি। এ নদীর তীরে যেভাবে স্থাপনা করা হয়েছে তা যদি চলতে থাকে, তাহলে আগামীতে এ নদী হারিয়ে যাবে।

তিনি বলেন, ‘জেলা প্রশাসন বলছে ৯০ জন দখলদারের তালিকা করা হয়েছে। সরেজমিনে এসে ওই তালিকার বাইরে অনেক রাঘব বোয়ালকে দেখা গেছে। তাই ওই তালিকা সংশোধন করতে বলা হয়েছে। সরেজমিনে পরিদর্শন শেষে দখলের বর্তমান চিত্র তুলে ধরব কমিশনে। এরপর কমিশন যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- দুদকের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা জাফর সাদেক শিবলীসহ পরিদর্শন দলের অন্যান্য সদস্যরা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...