প্রকাশিত: ০৯/০৯/২০১৮ ৮:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেনসহ পুলিশ প্রশাসনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই রদবদল করে আদেশ জারি করা হয়েছে।

সূত্র মতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাতকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশ অধিদফতরের এআইজি মো. হাসানুজ্জামানকে ঝিনাইদহের পুলিশ সুপার, স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের পুলিশ, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফরহাদ আহমেদকে ঢাকার স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান ও ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান কে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, গাজীপুরের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশাধীন মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ অধিদফতরের এআইজি নিয়োগ করা হয়েছে।

পিআইবির পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার নিজাম উদ্দিন বগুড়া চতুর্থ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), বগুড়ার চতুর্থ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. আব্দুর রহিম খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), ঢাকার স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশাধীন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আবদুর রহমান খান সিআইডির বিশেষ পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন।সুত্র

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...