স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থ ...


শাহেদ মিজান::
কক্সবাজার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মো. মামুনুর রশীদ। তিনি বর্তমানে বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে রয়েছেন।
অন্যদিকে কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সাথে আরো ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ২১ তম বিসিএস’র একজন ক্যাডার। তিনি ২০১৯ সালের ২৩ জুন বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। সেখানে তিনি প্রায় দেড় বছর দায়িত্ব পাালন করেছেন।
পাঠকের মতামত