প্রকাশিত: ১৭/০৮/২০১৯ ৭:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৯ ৭:০৬ পিএম

কক্সবাজারের জেলা প্রশাসকের নাম দিয়ে প্রতারকচক্রের বিরুদ্ধে রোহিঙ্গা শিবিরের ত্রাণ কার্যক্রমের কথা বলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মোবাইল ফোন অপারেটর রবি ‘র একটি নম্বর থেকে দেশের একটি ওষুধ কম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে জেলা প্রশাসকের নামে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

দাবি করা চাঁদার টাকার জন্য ওই ওষুধ কম্পানির ব্যবস্থাপনা পরিচালককে বার বার ধমকের সুরে তাগিদ দেওয়ার কারণে সন্দেহের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান জানান, জেলা প্রশাসকের নামে চাঁদা দাবির মোবাইল পেয়ে ওষুধ কম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আমাকে জানান। আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে বিষয়টি ভুয়া প্রমাণিত হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ বিষয়ে বলেন, রবি সিমের উক্ত ভুয়া মোবাইল নম্বরটি নিয়ে কোনো প্রতারক আমার নামে চাঁদা দাবির বিষয়টি আমাকে আজ (শনিবার) দুপুরে জানানো হয়েছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিকট ব্যবস্থা নিতে মোবাইল নম্বরটি দিয়েছি।

প্রসঙ্গত, এর আগে গেল মাসে এভাবে মোবাইলে জেলা প্রশাসকের নামে চাঁদা দাবির ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছিল।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer