উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৬/২০২৩ ৮:৫৬ পিএম

আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে কক্সবাজার জেলা ও দায়রা জজকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জুলাই তাকে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান, এস এম আমজাদুল হক এবং তাহসিন মুক্তার নিশান।

মামলার বিবরণী থেকে জানা যায়, দ্রুত বিচার আইনের ধারা ৪ এবং ৫ এর অধীনে দায়েরকৃত একটি মামলায় ৯ জন আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে আসলে হাইকোর্ট তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। সে অনুসারে গত ২১ মে আসামিরা কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। সুত্র :বাংলা ট্রিবিউন

তবে মামলার কোনও সার্টিফাইড কপি ছাড়াই একই দিনে কোনও রূপ আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেন জেলা ও দায়রা জজ।

পরে উক্ত মামলার তথ্যদাতার পক্ষে আসামিদের জামিন চ্যালেঞ্জ করে করা ক্রিমিনাল রিভিশনের শুনানি শেষে জেলা ও দায়রা জজ কোন আইনে, কীভাবে জামিন দিয়েছেন সেই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...