উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ১০:১৪ এএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের পক্ষ থেকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এক কর্মকর্তাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, রাশেদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক প্রধান কার্যালয় কক্সবাজারের উপপরিচালককে চিঠি দেয়। কমিশনের পক্ষে অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপপরিচালক খান মো. মিজানুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠি গত ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারে পাঠানো হয়। এর পর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পালকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘অনুসন্ধান কর্মকর্তা কমিশনের নির্দেশে এরই মধ্যে কাজ শুরু করেছেন।’
দুদক সূত্রে জানা যায়, রাশেদের বিরুদ্ধে ১২ উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ এবং নানা দুর্নীতি-অনিয়ম বিষয়ে অনুসন্ধান চলছে।
তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে ইমরুল হাসান রাশেদ বলেন, ‘এর আগে আমার বিরুদ্ধে দুদক কার্যালয়ে তিন শতাধিক অভিযোগ জমা পড়েছিল; তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। মূলত আমার নির্বাচনী প্রতিপক্ষরা এসব মিথ্যা অভিযোগ করছে।

রাশেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুদক জানিয়েছে, এর আগে তাঁর বিরুদ্ধে দুদক কোনো অনুসন্ধান করেনি; এটাই প্রথম। তবে আদালতের নির্দেশে একটি মামলার তদন্ত করা হয়েছিল।
উল্লেখ্য, রাশেদ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে ২০১৬ সালে প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখনও দায়িত্বে আছেন। এখন নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচারণা চালাচ্ছেন। সুত্র: সমকাল

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer