প্রকাশিত: ১৩/০৭/২০২২ ৩:৩৬ পিএম , আপডেট: ১৩/০৭/২০২২ ৩:৪৩ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোরশেদ আলি ওরফে বলি মোরশেদ হত্যা মামলার নথি জালিয়াতি করে ২ নং আসামি মো. আলি প্রকাশ মোহাম্মদ (৪৫) আদালত থেকে জামিন নিয়েছেন। ইতিমধ্যে জেল থেকে বেরিয়ে আত্মগোপনে রয়েছেন। তিনি পিএমখালীর মাইজপাড়ার মনির আহমদের ছেলে।
কার সহায়তায়, কোন কৌশলে আদালতের নথি জালিয়াতি করে জামিন নিলেন, আইনজীবীসহ সবার প্রশ্ন।
এই খবরে আদালত পাড়ায় তোলপাড় চলছে। বিষয়টি অবগত হয়ে জরুরি নথি তলব করেছেন বিজ্ঞ জেলা জজ মোহাম্মদ ইসমাইল।
এ প্রসঙ্গে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, নথি জালিয়াতি করে জামিনের বিষয়টি বুধবার (১৩ জুলাই) অবগত হয়েছি। এরপরই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। বিজ্ঞ জেলা জজ ফাইল তলব করেছেন।
আসামির জামিন বাতিলসহ এমন জালিয়াতির সাথে যারা জড়িত, সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ইফতারের আগ মুহূর্তে মোরশেদ আলিকে জনসম্মুখে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ-যুব লীগের ১০ নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে গত ৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন নিহতের ভাই জাহেদ আলী। যার মামলা নং- ১৭/২২৭। মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জন আসামি রয়েছে।

নিহত মোরশেদ আলি পিএমখালীর মাইজপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ওমর আলীর পুত্র।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...