প্রকাশিত: ২১/০১/২০২০ ৮:১৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাং আবু তাহের পূর্ণাঙ্গ জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি পেয়েছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব কর্তৃক ১৯ জানুয়ারি ২০১৫-৪০ নম্বর স্মারকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাং আবু তাহের সহ ৩৩ জন বিচার বিভাগীয় সিনিয়র কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাং আবু তাহেরের নাম ২৮ নম্বর ক্রমিকে রয়েছে। মোহাং আবু তাহেরকে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি পাওয়া মোহাং আবু তাহের ১৯৭৩ সালের ১ জুলাই লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ হতে এইসএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইনে সম্মান সহ কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাং আবু তাহেরকে পদোন্নতিজনিত বদলি করা হলেও উক্ত শূণ্য পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘ এক বছর শূন্য থাকার পর মোহাং আবু তাহের কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজের শূণ্য পদে ২০১৯ সালের ১৫ মে যোগদান করেন। তাঁর পদোন্নতি জনিত বদলীতে জেলার দ্বিতীয় সর্বোচ্চ পদটি আবার শূন্য হলো।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer