প্রকাশিত: ১৭/০৩/২০১৭ ৫:২৫ পিএম


উখিয়া নিউজ ডেস্ক ::

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পর সারা দেশে সব কারাগারে রেড অ্যালার্ট জারি করেছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

তিনি বলেন, আশকোনায় আত্মঘাতী জঙ্গির বোমা হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়। এতে হামলাকারী নিহত ও র‌্যাবের দুই সদস্য আহত হন।

র‌্যাব সূত্রে জানা যায়, এক যুবক ক্যাম্পের সীমানা প্রাচীর পার হয়ে আরো ভেতরে ঢোকার চেষ্টা করে। সেখানে থাকা র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে সেখান থেকে সে পালানোর চেষ্টা করে। এ সময় সে তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায় ও র‌্যাবের দুই সদস্য আহত হন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...