প্রকাশিত: ১৭/০৭/২০১৯ ১০:১৫ এএম , আপডেট: ১৭/০৭/২০১৯ ১০:১৭ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি নিহতরা মাদক কারবারি।

বুধবার ভোরে টেকনাফের হ্নীলার জাদিমুড়া শিকলপাড়া নাফনদীর তীর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৩টি তাজা গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গোলাগুলিতে বিজিবির তিন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান।

নিহতরা হলেন, চাঁদপুরের দক্ষিণ মতলব চরমুকুন্দীর রেজওয়ান সওদাগরের ছেলে আসমাউল সওদাগর (৩৫) ও যশোর কোতোয়ালির বসুন্দিয়ার বাসিন্দা জব্বার আলীর ছেলে বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার অধিবাসী জাবেদ মিয়া (৩৪)।

টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার দিনগত রাতে জাদিমুড়ার শিকলপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরে দমদমিয়া বিওপির সদস্যরা অভিযান চালায়। মঙ্গলবার ভোরে নাফনদী পার হয়ে কিছু লোক এপারে উঠলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। ৫-৬ মিনিট গুলি বিনিময়ের পর তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। এ সময় ১টি এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, তাদের পকেটে থাকা কাগজে তাদের পরিচয় মেলে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশকে দেয়া হয়। পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer