প্রকাশিত: ২৮/১১/২০১৯ ৩:১০ পিএম , আপডেট: ২৮/১১/২০১৯ ৮:৩৪ পিএম

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কক্সবাজার এসেছেন। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ উর্ধ্বতন কর্মকতারা তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এরআগে কক্সবাজারে পূর্ব নির্ধারিত কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য বুধবার ২৮ নভেম্বর রাতেই চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান কক্সবাজার আসেন। প্রসঙ্গত, নতুন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কেবিনেট সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম কক্সবাজার সফরে আসেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...