মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও কক্সবাজারের এসপি মাসুদ হোসেনের যে ফোনালাপ গণমাধ্যমে প্রচার হয়েছে তা খতিয়ে দেখছে র্যাব। প্রয়োজনে এসপি মাসুদ হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
র্যাবের মিডিয়া সেন্টারে শনিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে.কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।
র্যাব পরিচালক আশিক বিল্লাহ বলেন, যে ফোনালাপ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটা র্যাবের নজরে এসেছে।
এই ফোনালাপের বিষয়টি যাচাই-বাছাই করছি। যাচাই করার সাপেক্ষে তদন্ত কর্মকর্তার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আশিক বিল্লাহ আরও বলেন, এই মামলায় মোট ৯ জন আসামির নাম রয়েছে। এরমধ্যে ৭ জন আদালতে আত্মসমর্পণ করেছে।
পাঠকের মতামত