প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ১:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৬ পিএম
Single Page Top

ডেস্ক রিপোর্ট ::
পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে দুর্গম পাহাড়ে আটকা পড়া বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম ও তার দলকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়।

মুসাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে শনিবার মুসা স্যাটেলাইট ফোন থেকে তাদের খাবার শেষ হয়ে যাওয়ার বার্তা পাঠান। মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মুসার সঙ্গে সত্যরূপ ও নন্দিতা নামের আরও দুই পর্বতারোহী রয়েছেন।

উম্মে সরাবন তহুরা জানান, মুসা বেজ ক্যাম্পে আটকে পড়েছেন। তাদের খাবারও ফুরিয়ে গেছে। আবহাওয়া এতটাই প্রতিকূল যে তাদের উদ্ধার করতে হেলিকপ্টারও যেতে পারছে না। মুসার এ বিপদের খবর আরও আগে জানা যায় তার বোন নূর আয়েশার ফেসবুক স্ট্যাটাস থেকে।

মুসার এ বিপদের কথা উল্লেখ করে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আবদুল মান্নান শনিবার তার ফেসবুক পেজে লিখেছেন, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে মুসা ইব্রাহীম তার দলসহ অটকা পড়ে আছেন আজ ৩ দিন। খাবার সংকটে ভুগছেন তারা।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করে বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।

তিনি বলেন, ‘মুসা ইব্রাহিমের সাথে আমার যোগাযোগ হয়েছে তার দলের একজন ভারতীয় আরোহীর স্যাটেলাইটের মাধ্যমে! চারদিন হলো আটকা রয়েছেন, সেখানে খাবারও শেষ। আমাদের দূতাবাস একটু আগে জানিয়েছে তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত আছে, আবহাওয়া ভালো হলেই আশাকরি আজ সকালেই তারা তাদের উদ্ধারে যাবে।’

তিনি আরো বলেন, ’ASEAN দপ্তর, আমাদের এবং ভারতীয় দূতাবাস বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করছে। দোয়া করবেন তাদের জন্য।’

প্রসঙ্গত, গত ২৯ মে সোমবার ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে দেশ ছাড়েন মুসা। বাংলাদেশের কৃষিখাতের অন্যতম প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীমের এবারের অভিযানের নাম হচ্ছে ‘নীলসাগর গ্রুপ মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড অভিযান। ’ ইন্দোনেশিয়ার নাবিরে থেকে পাঁচ থেকে ছয় দিন ট্রেকিং শেষে অভিযাত্রীরা ১৬ হাজার ২৩ ফুট উঁচু মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড চূড়া জয় করার কথা রয়েছে। গত ৬ জুন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিলেন মুসা।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer