উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০১/২০২৪ ৭:৩৮ পিএম

আবুধাবি থেকে রাউজান নোয়াপাড়ার এক প্রবাসী স্বপরিবারে সৌদি আরবে ওমরা পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পরিবারের দুই সদস্য মারা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য। নিহত দুজন দুবাই ব্যবসায়ী আবু তাহেরের স্ত্রী ও কন্যা। ঘটনাটি ঘটেছে গত শনিবার। ওই পরিবারের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন জানিয়েছেন, ওই দুর্ঘটনায় মারা যাওয়া দুজন হচ্ছেন তার চাচা আবু তাহেরের সহধর্মিনী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরা (১৩)।

মেয়ে আমিরা আবুধাবীর শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে আছেন মোহাম্মদ আবুল খায়ের, তার স্ত্রী রূপনা আকতার, চাচাতো বোন রূপসা, বদিউল আলম, চাচাতো ভাই ইয়াহিয়াসহ আরো এক আত্মীয়।

তারা বর্তমানে সেখানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, নোয়াপাড়া গ্রামের মীর হোসেন সওদাগড়ের বাড়ির প্রবাসী আবুধাবীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু তাহেরের পরিবারিক সদস্যরা আবুধাবী থেকে ওমরা পালনে সৌদি আরব যাচ্ছিলেন।

তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মক্কার কাছে একটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে ধুমড়ে মুচড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে আবু তাহেরের স্ত্রী নুর জাহান ও মেয়ে আমিরার মৃত্যু হয়। আহতদের গুরুতর অবস্থায় সেদেশের একটি হাসপাতালে নেয়া হয়।

প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহত দুজনের লাশ সৌদি আরবে দাফনের চেষ্টা করা হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer