বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে রাতে স্ট্যান্ড ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক ...

নিজস্ব প্রতিবেদক ::
আগুনে পুড়ে সর্বস্বান্ত হওয়া স্থানীয় মানুষগুলোর সাথেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা শুরু করেছে এনজিওগুলো। বিশেষ করে এনজিও সংস্থা এসিএফ স্থানীয় জনগণকে যা দিলেও তা খাওয়ার মত নয়।

গত ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুনে ঘর পুড়ে নি:স্ব হওয়া বালুখালীর স্থানীয় ১২৬ পরিবারকে এনজিও সংস্থা এসিএফ গরুর খলদি বা কোরার মত করে এনে পলিথিনে একটা ডিম সহ অল্প ভাত দিয়ে মানবতায় শামিল হতে দেখা গেল পালংখালী ইউনিয়নের বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয়ের আশ্রয় শিবিরে।
এ পলিথিনের ভাত দিতে গিয়ে বেশ কিছু ফটোসেশনে করতেও দেখা গেছে কর্মকর্তাদের। এক কথায় বলা যায, দুর্গতদের সাহায্য করার চেয়ে কর্মকর্তারা ফটোসেশনে মনোযোগী ছিল বেশি ।
বিষয়টি নিয়ে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
পাঠকের মতামত